25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন দুই বিভাগ অনুমোদন পেলো ইবি

নতুন দুই বিভাগ অনুমোদন পেলো ইবি

টিকা গ্রহণে দ্রুত এনআইডি পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ এবং ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ নামে দুইটি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় নতুন দুইটি বিভাগ খোলার অনুমোদন পেয়েছে। বিভাগগুলো হল- ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ এবং ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’। ইতোমধ্যে বিভাগগুলোতে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগের এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।’

তিনি আরো বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগে ৩০টি এবং বিজ্ঞান অনুষদের অধীনে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগে ২৫টি আসন রাখা হয়েছে।’

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগ রয়েছে। নতুন দুইটি বিভাগ খোলায় বিভাগ সংখ্যা দাঁড়ালো মোট ৩৬ টিতে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!