24 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে শনিবার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রাজধানীতে শনিবার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন


বিএনএ, ঢাকা: সারা দেশের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আগামীকাল শনিবার (১১ ডিসেম্বর) শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুই সিটি করপোরেশন এ তথ্য জানিয়েছে।  ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডের এক হাজার ৯০৫টি কেন্দ্রে ও ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের এক হাজার ৪৮৭টি কেন্দ্রে চলবে এ ক্যাম্পেইন।

ডিএনসিসির সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান জানান, এবার ঢাকা উত্তর সিটিতে ৮ লাখ ৩৩ হাজার ৮৬১ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ ২৬ হাজার ৩১১ ও এক বছর থেকে ৫ বছর বয়সী ৬ লাখ ৯৭ হাজার ৫৫০ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসির এক হাজার ৪৮৭টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। সেখানে দুই হাজার ৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার কর্মসূচিটি তত্ত্বাবধান করবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী