26 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুনে পুড়লো ২২ ঘর

বোয়ালখালীতে আগুনে পুড়লো ২২ ঘর

বোয়ালখালীতে আগুনে পুড়লো ২২ ঘর

বিএনএ, (বোয়ালখালী) চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায় আগুনে পুড়েছে ২২ বসতঘর। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আবুল কালাম কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মিরা।

কলোনীর মালিক আবুল কালাম বলেন, কলোনীতে একটি মাছের গুদাম ও একটি মুদির দোকান ছিলো। অন্যান্য ঘরগুলোতে ভাড়াটিয়ারা রয়েছে। সকালে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে আমার ব্যাপক ক্ষতি হয়। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আগুনে পুড়ে নিঃস্ব হওয়া এক মহিলা বলেন, সকালে ঘরে রান্না করছিলাম হঠাৎ করে বাইরে থেকে প্রচন্ড আওয়াজ শুনতে পাই, বাইরে বেরিয়ে দেখি পাশের ঘরে আগুন লেগেছে। অনেক কষ্ট করেও কোন মালামাল বের করতে পারিনি, আগুনে সব কেড়ে নিয়েছে, বাচ্ছাদের পড়ার বইগুলি পুড়ে যাওয়াতে তারা খুব কান্না করছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি, খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমরা সহযোগীতা কামনা করছি।

বিএনএ/সাইফুদ্দিন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী