25 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বাড়লো স্বর্ণের দাম

ভারতে বাড়লো স্বর্ণের দাম

সোনার দাম

বিএনএ, বিশ্বডেস্ক: ভারতে বাড়লো স্বর্ণের দাম। ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ দেশীয় স্পট সোনা ৪৭ হাজার ৯৬৬ রুপিতে বিক্রি হচ্ছে। তবে কমেছে রূপার দাম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মুম্বাই-ভিত্তিক শিল্প সংস্থা ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) এ তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ দেশীয় স্পট সোনা ৪৭ হাজার ৯৬৬ রুপিতে বিক্রি হচ্ছে এবং প্রতি কিলোগ্রাম রুপা ৬১ হাজার ২১৯ রুপিতে বিক্রি হচ্ছে। উভয় ক্ষেত্রেই পণ্য ও সেবা কর (জিএসটি) অন্তর্ভুক্ত নয়।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এর তথ্যমতে, ৪ ফেব্রুয়ারির ডেলিভারির জন্য সোনার সর্বশেষ দর শূন্য দশমিক ০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪৮ হাজার ৯২ রুপি। ৩ ডিসেম্বর ডেলিভারির জন্য রূপার সর্বশেষ মূল্য শূন্য দশমিক ২৭ শতাংশ হ্রাস ৬১ হাজার ৪৫৭ রুপি।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত