30 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হজ প্যাকেজে মাত্র দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ

হজ প্যাকেজে মাত্র দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ

হজ প্যাকেজে মাত্র দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ


বিএনএ,ঢাকা : পবিত্র হজ পালনে হজ প্যাকেজে দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করাকে হাইকোর্টের রায়ের অবমাননা দাবি করে ধর্ম মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার(১০ নভেম্বর ) সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান এই আইনি নোটিশ পাঠান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সকে হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করাকে অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি অন্য বিমান ব্যবস্থাও উন্মুক্ত রাখার আদেশ দেওয়া হয়। এর পরও চলতি বছর সরকার আদেশ অমান্য করে ওই দুটি এয়ারলাইন্সকেই এ সুযোগ দিয়েছে। এ ছাড়া ঢাকা-জেদ্দা রুটে নিয়মিত বিমান ভাড়া ৭০ হাজার টাকা। অথচ এই ভাড়া বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য ১ লাখ ৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে যা ছিল ১ লাখ ৯৭ হাজার টাকা।

আইনজীবী আশরাফ-উজ-জামান জানান, এরইমধ্যে আন্তর্জাতিক এয়ারলাইন্স উন্মুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে। আদেশ না মানলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত