29 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাতারে ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত

কাতারে ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত


বিএনএ, ঢাকা: কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে জ্যেষ্ঠ নেতা খালিল আল-হায়্যারের ছেলেও ছিলেন।

কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পূর্বসতর্কতা দেওয়া হয়নি।

দোহায় ইসরায়েলের হামলার বর্ণনা দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, এই হামলাকে আমরা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই বর্ণনা করতে পারি। এটি পুরো অঞ্চলের জন্য একটি বার্তা যে, এখানে একটি বেপরোয়া শক্তি রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, হামলার ১০ মিনিট পর যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে যোগাযোগ করে। ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি।

হামলায় ১০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে  ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ