25 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদলের ৩ নেতা

রাজধানীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদলের ৩ নেতা

রাজধানীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদলের ৩ নেতা

বিএনএ, ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদলের ৩ নেতা আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম (২৫), যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন (২৬) ও আতিকুর রহমান মুন্না (২৩)।

ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করে আহতরা জানান, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে শ্যামপুর-কদমতলী ছাত্রদলের একটি যৌথ সভা ছিল। সভা শেষ করে সেখান থেকে নেতাকর্মীরা যার যার বাসায় ফিরছিলেন।একটি রিকশায় তিন জন শ্যামপুরের বাসায় যাওয়ার পথে দয়াগঞ্জ মোড়ে পৌঁছালে প্রথমে ৬-৭ জন যুবক এসে তাদেরকে মারধর শুরু করে। তখন তারা দৌড়ে পালানোর সময় আরও ৭-৮ জন এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন।খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। দুর্বৃত্তদের কাউকে তারা চিনতে পারেননি।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর