24 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নিজেদের পারমাণবিক শক্তিধর ঘোষণা দিলো উত্তর কোরিয়া

নিজেদের পারমাণবিক শক্তিধর ঘোষণা দিলো উত্তর কোরিয়া

কোরিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক: নিজেদের আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে এ সংক্রান্ত একটি পাস হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন নতুন আইনটি পাস হওয়া উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র ‘কখনও ত্যাগ করবে না’ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও আলোচনা হতে পারে না।

নতুন আইনটিতে বলা হয়েছে, পিয়ংইয়ং নিজেকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে। এর আগের আইনে অবশ্য বলা হয়েছিল, অন্যান্য দেশগুলোকে পারমাণবিক নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করবে এবং অপারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে না।

কিম জং উন তার বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় পারমাণবিক শক্তি নীতির সাথে সম্পর্কিত আইন ও প্রবিধান গ্রহণ একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ আমরা জাতীয় প্রতিরক্ষার উপায় হিসাবে আইনত যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছি।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে