23 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল ২ ভাইয়ের

চকরিয়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল ২ ভাইয়ের


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা সহোদর চকরিয়ার বিএমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ বহদ্দার কাটায় এলাকার আনোয়ার হোসেনের পুত্র শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)। সেপটি ট্যাংক কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ভাইয়ের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ। তিনি নিহতের পরিবারের বরাতে বলেন, ট্যাংক ভর্তি হাওয়ায়। তারা দুই ভাই পরিষ্কার করতে নামে। প্রথমে ছোট ভাই ট্যাংকে নামেন। কিন্তু অক্সিজেন সংকটে পড়ে তিনি উঠতে পারেননি। তাকে বাঁচাতে নেমে বড় ভাইও অক্সিজেন সংকটে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ভাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গোলাম মাওলা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুই ভাইয়ের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

বিএনএ/ ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী