32 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত নারী জনু আরা বেগম (৩৫) মারা গেছেন। বুধবার ( ১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জনু আর বেগম উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়ার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে ঘর থেকে বের হয় জনু আরা বেগম। এসময় দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে আছড়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বন্যহাতি লোকালয়ে এসে পড়ে। এতে লোকজনের প্রাণহানি ঘটে। হাতির আক্রমণে আহত নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা