24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে পানিতে ডুবে প্রাণ গেল দাদী নাতনীর

ময়মনসিংহে পানিতে ডুবে প্রাণ গেল দাদী নাতনীর

ময়মনসিংহে পানিতে ডুবে প্রাণ গেল দাদী নাতনীর

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মেসর উদ্দিনের স্ত্রী শাহেরা খাতুন (৬৫) ও তার নাতনী সুজন মিয়ার মেয়ে জান্নাত আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল ১১টার দিকে দাদী শাহেরা খাতুন ও নাতি জান্নাত আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে যাওয়ার পর অনেক সময় পার হলেও তারা ফিরে আসেনি। এমতাবস্থায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পাশে গেলে দাদী ও নাতনীর ভাসমান মরদেহ দেখতে পান। পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রাজু বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই মর্মে থানায় লিখিত আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে