24 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরলেন ৩৩ হাজার ৬২৭ হাজি, মৃত্যু ৯৬

দেশে ফিরলেন ৩৩ হাজার ৬২৭ হাজি, মৃত্যু ৯৬


বিএনএ, ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে  এ পর্যন্ত ৩৩ হাজার ৬২৭ জন হাজি দেশে ফিরেছেন। এ ছাড়া হজ করতে গিয়ে  ৯৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৮৮টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৯টি।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান।

অন্যদিকে, সৌদি আরবে এ পর্যন্ত মোট ৯৬ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ৭২ জন, মহিলা ২৪ জন। সর্বশেষ রোববার মমতাজ করিম (৫২), মো. নাজমুল আহসান (৬১), আক্তার উদ্দিন আহমেদ (৫৪) সৌদি আরবে মারা গেছেন।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী