25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে মাটি চাপায় বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

সিলেটে মাটি চাপায় বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার


বিএনএ,ডেস্ক :সিলেট নগরীতে টিলাধসে মাটিচাপায় আটকা পড়া একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মো. করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রোজি ও ১৬ মাসের সন্তান তানিজ।

এ ঘটনার পর হতাহতদের উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। কিন্তু ঘটনার ৫ ঘণ্টা পরও উদ্ধার করতে না পারায় দুপুর ১২টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানান,  সকাল ৭টার দিকে বিকট শব্দে পার্শ্ববর্তী একটি টিলা ধসে পড়ে করিম উদ্দিনের ঘরে। এতে একই পরিবারের ৯ জন মাটির নিচে আটকা পড়েন। তাদের মধ্যে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজনকে  উদ্ধার করা সম্ভব হয়নি।

মাটিচাপা থেকে উদ্ধার করা ৬ জনের মধ্যে রয়েছেন, করিম উদ্দিনের বড় ভাই রহিম উদ্দিন, তার ছেলে অমিত (১৬), মেয়ে তাসনিয়া (১২), তাহসিনা (৬), তানিয়া (৪ মাস) ও রহিম উদ্দিনের স্ত্রী।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত