24 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে নকল পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ঝিনাইদহে নকল পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ঝিনাইদহে নকল পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে নকল পিস্তল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ ইমরান হোসেন (৩৫) ও হাসান সদ্দার (২৬) নামের দু’জন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেন ও একই এলাকার সদ্দার পাড়ার কামাল সদ্দারের ছেলে হাসান সদ্দার।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেনের বাড়িতে তল্লাশি করে একটি নকল পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দু’টি দা, একটি শাবল, একটি তালা ভাঙ্গার পাইপ, গাজা তৈরির সরঞ্জামসহ ইমরান ও হাসান সদ্দারকে আটক করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী