23 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএএনসিএসএর সভাপতি আবুল, সম্পাদক শামীম

বিএএনসিএসএর সভাপতি আবুল, সম্পাদক শামীম


বিএনএ, ঢাকা : বাংলাদেশ নারকটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএনসিএসএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন।

শুক্রবার (৯ জুন) সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা বিএএনসিএসএর সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন ডিএনসির অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান ।

বিএএনসিএসএর নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে টাঙ্গাইল জেলার উপপরিচালক বিপ্লব কুমার মোদক, আইন সম্পাদক পদে সহকারী পরিচালক ইফতেখার উমায়ের এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল মোস্তফা মুকুল জয়ী হন।

এ ছাড়া কর্মকর্তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে দুলাল কৃষ্ণ সাহা; সহসভাপতি পদে শামীম আহমেদ ও রাশেদুজ্জামান; যুগ্ম সাধারণ সম্পাদক পদে উর্মি দে ও মো. আলী হায়দার রাসেল; কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন; দপ্তর সম্পাদক পদে রাহুল সেন; প্রচার সম্পাদক পদে কাসফিয়া আলম; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; গবেষণা ও প্রকাশনা পদে মুহাম্মদ খালেদুল করিম; সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবু জাফর; মহিলাবিষয়ক পদে শিরিন আক্তার; উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক পদে সুব্রত সরকার শুভ; আপ্যায়ন সম্পাদক পদে আবদুল আলিম নির্বাচিত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী