28 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে ২ মাসে ১৫০ কোটি ডলারের পোশাক রপ্তানি

যুক্তরাষ্ট্রে ২ মাসে ১৫০ কোটি ডলারের পোশাক রপ্তানি

বোনাস

বিএনএ, ঢাকা : চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ১৫০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যদিয়ে ২৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। মার্কিন বস্ত্র দপ্তর অটেক্সার হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানায়, এই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের হিস্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশে। তবে রপ্তানিকারকদের তালিকায় আগের মতো তৃতীয় স্থানেই রয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে ২৭৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করে চীন, যেখানে প্রবৃদ্ধি ছিল ৯ শতাংশের কম। অন্যদিকে ১১ শতাংশ প্রবৃদ্ধিতে ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ২৬২ কোটি ডলার। তবে রপ্তানিতে বাংলাদেশ থেকে কিছুটা পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তানসহ প্রতিযোগী দেশগুলো রয়েছে ধারাবাহিক প্রবৃদ্ধিতে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে