31 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটিতে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ঈদের ছুটিতে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী


বিএনএ, ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে স্বাস্থ্যসেবা দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট পরিদর্শন করেন তিনি। মূলত ঈদ ছুটিকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতাল দুটি পরিদর্শন করেন।

এ সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং কিচেনসহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) পরিদর্শন করেন ডা. সামন্ত লাল সেন। পাশাপাশি হাসপাতালে সেবা নিতে আসা ও চিকিৎসারত রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা পেতে কোনো প্রকারের অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে জানাতে বলেন। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা হাসপাতাল দুটির চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটিতে দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন।

তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকে না। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পায় না। এবার এটা হতে দেয়া যাবে না। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও আমি নিশ্চিত করে বলেছি, এই ঈদ ছুটিতে স্বাস্থ্যসেবার কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। চিকিৎসক রোগীদের মধ্যে সম্পর্ক মজবুত করতে হবে। আপনারা নিষ্ঠার সাথে সেবা দিয়ে যান, আপনাদের বিষয়গুলো আমি দেখব।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম