33 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


বিএনএ, ঢাকা: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে ভারতের মেয়েদের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে গিয়ে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের ওপর আধিপত্য দেখায় ভারতই। এই অর্ধে বাংলাদেশের জালে এক গোল দেয় ভারত। ম্যাচের চতুর্থ মিনিটে বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান আনুশকা।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭০ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে থেকে দুর্দান্ত এক গোল দেন মরিয়ম। এরপর ম্যাচে লিড আনার চেষ্টা করলেও জমাট রক্ষণ গড়ে তোলে ভারত। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারেও প্রথমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সুরভীর শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক। তবে ভারত প্রথম শটেই বাংলাদেশের জালে বল জড়ায়। তবে এরপর ম্যাচের পুরো আলো কেড়ে নেয় বাংলাদেশের মেয়েরা। টানা তিনটি পেনাল্টি শটে গোল পায় তারা। অন্যদিকে ভারত পরের তিনটি পেনাল্টিতে একটি গোলও দিতে পারেনি। ভারতের নেয়া চতুর্থ পেনাল্টি শট ঠেকিয়েই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের মেয়েরা।

এই শিরোপা ভারতের বিপক্ষে প্রতিশোধেরও। গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা জেতে ভারত। সেই ম্যাচও গড়িয়েছিল টাইব্রেকারে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট