30 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া যাবে না

শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া যাবে না

শিশুদের সঙ্গে নিয়ে হজে আর যাওয়া যাবে না

বিএনএ, বিশ্বডেস্ক: অনেকেই ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে হজে যান। কিন্তু চলতি বছর থেকে আর শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া যাবে না। শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

রোববার (৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন হজের মৌসুমে শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হজের সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনা করেই হজে তাদেরকে সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যারা এর আগে হজ করতে পারেননি এবারও তারাই অগ্রাধিকার পাবেন । এর মাধ্যমে সুবিচার এবং হজের পুনরাবৃত্তি কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী