30 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কে কোন পুরস্কার পেলেন

চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কে কোন পুরস্কার পেলেন

চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কে কোন পুরস্কার পেলেন

বিএনএ: মাত্র ছয় মাসের ব্যবধানে নেপালকে দুইবার হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। গেল বছর কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই নেপালের অনূর্ধ্ব-২০ দলকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ খেলে টুর্নামেন্টের প্রায় সব ট্রফিই জিতেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। একটি করে গোল করেছেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়র ও উন্নতি খাতুন।

ফাইনালে এক গোল করে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার ৫ গোল করেছেন। যা টুর্নামেন্ট সেরা। যার ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের ট্রফিটি উঠেছে তার হাতে।

চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রায় সব পুরষ্কারই পেয়েছে বাংলাদেশ দল

সর্বোচ্চ গোলদাতার পুরস্কারই নয়, বাংলাদেশের অধিনায়কের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কারও। এবার সেরা গোলরক্ষক বাংলাদেশ দলের। রুপনা চাকমা পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। তবে টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিটা পেয়েছে ভুটান।

এবারের টুর্নামেন্টে মূল দৃষ্টি ছিল বাংলাদেশের অধিনায়কের ওপর। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৫ দলে এবং গত বছর অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক ছিলেন শামসুন্নাহার। দুই আসরে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। এবার টুর্নামেন্টের শুরুতে চোট পেয়েছিলেন তিনি। তবে চোটকে জয় করে টুর্নামেন্ট সেরার পাশাপাশি সেরা গোলদাতাও হন তিনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু