24 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ৮টি বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল স্থাপনে কাজ চলছে-স্বাস্থ্যমন্ত্রী

৮টি বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল স্থাপনে কাজ চলছে-স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনারর অনুমতিক্রমে ৮টি বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল স্থাপনে কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। এগুলো চালু হলে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে না। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ক্যানসার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। জাপানের অর্থায়নে ৮টি বিভাগে ৮টি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। যেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই থাকবে। ৮টি বিভাগে ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ব্রাঞ্চ আমরা তৈরি করেছি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আরও হাসপাতাল করব। যাতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। ঢাকায় আসার দরকার নেই। ঢাকায় এলে ব্যয় হয়। তাদের অনেক কষ্ট হয়। ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ অনেক বেশি পড়ে।

আরও পড়ুন : ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

বিএনএ নিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে