22 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে ৬দফা দাবিতে মানববন্ধন

চবিতে ৬দফা দাবিতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৬দফা দাবিতে চবিতে মানববন্ধন

বিএনএ, চবি: ছুটি না বাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল খুলে দিয়ে একাডেমিক কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ( ১০ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপচার্য বারাবর ছয় দফা সম্মিলিত একটি স্মারকলিপি দেন।

দফাগুলো হলো: অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ খুলে দেয়ার ব্যবস্থা করা, যাতে সকল শিক্ষার্থীরা সৃষ্ট আবাসিক সংকট হতে উত্তরণ লাভ করতে পারে এবং পুনরায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। শিক্ষা কার্যক্রম ব্যতীত দেশের সর্বত্রই নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই অনতিবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের স্ব-শরীরে ক্লাস করার অনুমতি প্রদান করা। দ্রুত সময়ের মধ্যে ক্লাস গুলো শেষ করার জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টসমূকে অবহিত করে পর্যায়ক্রমে ১ম, ২য়,৩য়, ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা। সম্মান শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে স্ব-শরীরে ক্লাস করার অনুমতি প্রদান করা। ৫.সেশন জট নিরসনের জন্য সর্বোপরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শাটল চলাচল বন্ধ হওয়াতে বেশীরভাগ শিক্ষার্থীদের যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে। সমস্যা নিরসনে ‘ফ্রী বাস সার্ভিস’ চালু করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছু সচল আছে,তাহলে শিক্ষা প্রতিষ্ঠান আর কতদিন বন্ধ থাকবে? এভাবে বন্ধ থাকায় শিক্ষার্থী বিরাট সেশনজটে পড়ে যাচ্ছে। এখন বাংলাদেশ ভেকসিন চলে আসছে, করোনাও কমে আসছে। তাই আমরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আবেদন জানাচ্ছি, কোভিডের দোয়ায় দিয়ে আর সাধারণ ছুটি না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়ে নিয়মত একাডেমিক কার্যক্রম চালু করার আহ্বান জানান তারা।

মানববন্ধনের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঞয়া বলেন, আমরা ১০ জন শিক্ষার্থীর সাক্ষরযুক্ত সম্মিলিত একটি দরখাস্ত পেয়েছি, তারা দরখাস্ততে উল্লেখ করেছে আবাসিক হল খুলে দেয়া এবং শিক্ষা কার্যক্রম চালু করার। আমার তাদের দাবির প্রতি প্রজেটিভ। করোনা পরিস্থিতি আরেকটু স্বভাবিক হলে আমরা বিশ্ববিদ্যালয়ের হল খুলে শিক্ষা কার্যক্রম চালু করার চিন্তা করছি।

বিএনএনিউজ/নাজমুস,মনির,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি