27 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে মোজার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরে মোজার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরে মোজার কারখানায় অগ্নিকাণ্ড

বিএনএ, গাজীপুর:গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের এক মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী