28 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে

বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে।

রোববার (১০ জানুয়ারি) ৫ সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত তুরস্ককে বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম মুসলিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে রয়েছে ঐতিহাসিক সুসম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক খুব চমৎকার।

আগামী মার্চে মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশ সফর করবেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। ভৌগোলিক দূরত্ব বেশি হলেও ভ্রাতৃত্ববোধে দুই দেশ এক সুতোয় বাঁধা। পারস্পরিক বিশ্বাস ও অর্থনৈতিক সুসম্পর্ক বজায় থাকলে দুই দেশের পক্ষে অনেক কিছুই অর্জন করা সম্ভব।

বন্দর চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ বলেন, তুর্কি বিনিয়োগকারীরা বাংলাদেশের রেল এবং রোড কানেক্টিভিটিসহ ঢাকাভিত্তিক কনটেইনার ডিপো নির্মাণে বিনিয়োগ করতে পারে। ভবিষ্যতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরেও বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি মিরসরাই স্পেশাল ইকোনমিক জোনেও তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তা ছাড়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ ও তুরস্কের যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, উপ সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোস্তফা আরিফ-উর-রহমান খান, পরিচালক (পরিবহন) এনামুল করিম, সচিব মো. ওমর ফারুক, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!