23 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিএনপির তিন নেতা বহিষ্কার

চট্টগ্রামে বিএনপির তিন নেতা বহিষ্কার

চট্টগ্রামে বিএনপির তিন নেতা বহিষ্কার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন ও লিয়াকত আলী। একই কারণে সদস্য মজিবুর রহমানকে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে। আরেকজনকে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় সতর্ক করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে শেখ মোহাম্মদ মহিউদ্দীন ও লিয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। বহিষ্কার হওয়ার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে ঢাকায় অবস্থানকারী অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী