30 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: সৈকতে ভাসছে মরদেহ

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: সৈকতে ভাসছে মরদেহ

বিমান

বিশ্ব ডেস্ক, ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জাভা সমুদ্র সৈকতে পাওয়া গেছে আরোহীদের মরদেহের খণ্ডাংশ। উড়ানে থাকা ৬২ আরোহীর সবার ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি। তারা মারা গেছেন বলে শঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল আকাশযানটির।

স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।

ফ্লাইটরাডার তাদের টুইটে বলেছে, ‘আমরা ইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান করছি। দ্রুত তথ্য পাওয়ার আশা করছি।’

ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে উদ্ধার অভিযান স্থগিতের পর রবিবার সকালে আবার শুরু হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে এই ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত