25 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে বাসের ধাক্কায় অটোচালক নিহত

রাউজানে বাসের ধাক্কায় অটোচালক নিহত

রাউজানে বাসের ধাক্কায় অটোচালক নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ (২৭) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোপথে বেপরোয়া গতিতে শহরের দিকে যাচ্ছিল বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ‍মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে পাঠাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!