27 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ছিনতাইয়ের শিকার ২ পর্যটক

কক্সবাজারে ছিনতাইয়ের শিকার ২ পর্যটক

কক্সবাজারে ছিনতাইয়ের শিকার ২ পর্যটক

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই পর্যটক।  শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাই এর শিকাররা হচ্ছে  সিরাজগঞ্জ সদরের বেজগাঁতী গ্রামের ফজলার রহমানের ছেলে আহম্মদ আলী ও একই গ্রামের মাসুদ রানার ছেলে সাব্বির হোসেন।

ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার তাঁরা ছয় বন্ধু কক্সবাজারে বেড়াতে যান।পরদিন বিকেলে তাঁরা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে বিমানবন্দর সড়কে যান। সেখান থেকে ইজিবাইক (টমটম) যোগে হোটেলে ফেরার পথে সিভিল সার্জনের কার্যালয় এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এক পর্যায়ে ছুরি ঠেকিয়ে তাদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজান বলেন, স্থানীয় সিভিল সার্জন কার্যালয় এলাকাটিতে ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে।এখানে শুক্রবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। আমরা চেষ্টা করছি ছিনতাইকারীদের আটকের জন্য।

তিনি আরো জানান, গত ২ ডিসেম্বর কক্সবাজারে বেড়াতে আসা একজন সৌদি পর্যটককে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএ/ রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর