26 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্প ও জেলেনস্কি ফোনালাপ

ট্রাম্প ও জেলেনস্কি ফোনালাপ


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ফোনালাপের সময় উপস্থিত ছিলেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক।

শনিবার (৯ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন  ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কিভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

ফোনালাপের খবর এমন সময়ে সামনে এলো যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগুচ্ছেন। ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।

ওয়াশিংটন পোস্ট ও অ্যাক্সিওস-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

এরআগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক্স পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৌশলগত অংশীদারিত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি