25 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ভিনি-রদ্রিগোয় শেষ ষোলোয় রিয়াল

ভিনি-রদ্রিগোয় শেষ ষোলোয় রিয়াল

রিয়াল

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জিতে শেষ ষেলোয় উঠে গেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ব্রাগার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা।

জুড বেলিংহাম নির্ভরতা কমাতে পারবে রিয়াল মাদ্রিদ? ব্রাগার বিপক্ষে ম্যাচের আগে এমন প্রশ্ন উঠেছিল। কথা মতোই যেন কাজ। কার্লো আনচেলত্তি দলের সেরা খেলোয়াড়কে বিশ্রামে রাখেন।

বেলিংহামের আঁচ গায়ে লাগেনি রিয়ালের। ম্যাচের ২৭ মিনিটে শুরুর একাদশে সুযোগ পাওয়া ব্রাহিম দিয়াজ গোল করেন। প্রথমার্ধে ওই গোলে শেষ করে দলটি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে ২৩ গোল করা ভিনির চলতি মৌসুমে এটি চতুর্থ গোল।

এরপর গোল করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। তিনি ম্যাচের ৬১ মিনিটে ব্রাগার জালে বল পাঠান। গত মৌসুমে রদ্রিগো রিয়ালের জার্সিতে ১৯ গোল করেছিলেন। চলতি মৌসুমে ১৬ ম্যাচে এটি তার তৃতীয় গোল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত