22 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১০০ টাকায় পুলিশে চাকরি!

১০০ টাকায় পুলিশে চাকরি!


বিএনএ, গাজীপুর: গাজীপুরে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে একশ টাকা জমা দিয়ে কোন প্রকার তদবির ছাড়াই পুলিশে (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) চাকরি পেয়েছেন ৭১ যুবক। চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।মঙ্গলবার ( ৯ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয় এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৯ অক্টোবর গাজীপুর পুলিশ লাইনস মাঠে শুরু হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। এতে গাজীপুর জেলা ও মহানগর থেকে অনলাইনে ২ হাজার ৮৪০ জন চাকুরি প্রার্থী একশত টাকা করে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে আবেদন করেন। নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম শেষে ৫৮৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়। পরে তাদের গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী মোট ৭১ জনকে (সাধারণ-৫২, মুক্তিযোদ্ধা-১২, আনসার ও ভিডিপি-১ এবং পোষ্য-৬ জন) চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বিএনএ/এম. এস. রুকন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!