22 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, নীলফামারী : নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় চাড়ালকাটা নদীর পানিতে ডুবে হাসান আলী (৮) ও মাসুম হোসেন (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় এঘটনা ঘটে।

শিশু হাসান আলী জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

শিশু মাসুম হোসেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা গ্রামের হৃদয় হোসেনের ছেলে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে চাড়ালকাটা নদীর ধারে তিন শিশু খেলছিল। এসময় অসাবধানতা বশত হাসান ও মাসুম নদীতে পড়ে গেলে উপরে থাকা অপর শিশুর চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস সদস্যরা দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি