27 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি 


বিএনএ, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। এছাড়া, মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (৮ অক্টোবর) সারাদেশের বিএনপিপন্থী দুই শতাধিক আইনজীবীদের উপস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা শেষে এ দু’জনকে নির্বাচিত করা হয়।

এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

এসময় দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দেশের সব জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী