22 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ডাকাত ধরতে মধ্যরাতে বঁটি হাতে বাঁধন

ডাকাত ধরতে মধ্যরাতে বঁটি হাতে বাঁধন

badhon

বিনোদন ডেস্ক: ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব অভিনেত্রী আজমেরি হক বাঁধন। গণমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন। তাকে পাশে পেয়ে ছাত্ররাও হয়েছে উজ্জীবিত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা। এতে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও পুলিশব্যবস্থা। কর্মবিরতি নিয়েছে পুলিশ বাহিনীও।

এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাত ঠেকাতে একত্র হয়েছে স্থানীয় জনতা। এবার দা-বঁটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও। ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন বাঁধন। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাত’। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।

জানা গেছে, গত দুই রাত ডাকাতের আতঙ্কে ছিল ঢাকার সাধারণ মানুষ। ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি। এ ছাড়া বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি