30 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home »  জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিএনএ, নোবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।

সোমবার (৯ আগস্ট) সকালে নোবিপ্রবি ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালের পাশে বৃক্ষরোপণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম এসময় তিনটি গাছের চারা রোপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর , ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিএনএ নিউজ/শাফি,মনির

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের