31 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হজ করতে সৌদিতে পুতিনের সেনাধ্যক্ষ 

হজ করতে সৌদিতে পুতিনের সেনাধ্যক্ষ 


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর অন্যতম কমান্ডার রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ পবিত্র হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। হজ শুরুর ঠিক আগমুহূর্তে রমজান কাদিরভ মদিনা থেকে জেদ্দায় পৌঁছান।

শুক্রবার দুপুরের দিকে জেদ্দার বাদশাহ আব্দুলাজিজ বিমানবন্দরে পৌঁছালে মক্কার রাজকীয় প্রটোকল অফিসের মহাপরিচালক আহমেদ আবদুল্লাহ বিন দাফের এবং বেশ কয়েক জন কর্মকর্তা তাকে স্বাগত জানান।

কাদিরভ মদিনা থেকে জেদ্দায় পৌঁছেন, যেখানে তিনি নবীর মসজিদ পরিদর্শন করেন এবং শুক্রবারের আগে নামাজ আদায় করেন।

রমজান কাদিরভ চেচনিয়ার প্রেসিডেন্ট বা প্রধান নির্বাহী হন ২০০৭ সালে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত অনুগত ও বিশ্বস্ত এই রাজনীতিক রাশিয়া, এমনকি রাশিয়ার বাইরেও ‘পুতিনের পদাতিক’ নামে পরিচিত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী