ঢাকা: রাজধানীর পূর্ব জুরাইনের পোস্তগোলায় একটি চিপসের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার(৬ জুন) রাত পৌনে বারোটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আরো
একটি ইউনিট যাচ্ছে।
মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, রাত পৌনে বারোটার দিকে পোস্তগোলার একটি চিপস কারখানায় আগুন লাগার খবর পেয়ে। ঘটনাস্থলে আমাদের ৭টি ইউনিট গিয়ে কাজ শুরু করে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিএনএ,আহা,জিএন
![]()

