26 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পারভেজ হত্যা: আসামি টিনা ৩ দিনের রিমান্ডে

পারভেজ হত্যা: আসামি টিনা ৩ দিনের রিমান্ডে


বিএনএ, ঢাকা : প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (৯ মে) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন।

আসামি টিনার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে বনানী থানা পুলিশ। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে টিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসিঠাট্টার অভিযোগে ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজের ক্ষমা চাওয়ার পরও কয়েকজন যুবক তাকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করে। এতে পারভেজের মৃত্যু হয়।

ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের