31 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে ১ কেজি আইস ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ

সেন্টমার্টিনে ১ কেজি আইস ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ


বিএনএ, কক্সবাজার : সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ কেয়াবনে অভিনব কায়দায় লুকায়িত ০২ পরিত্যক্ত বস্তা থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (০৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকের একটি চালান মিয়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে কক্সবাজার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ টি পরিত্যক্ত বস্তা দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশী করে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় পাচারকারীদের কাউকে খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভর হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮