26 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: মির্জা ফখরুল

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: মির্জা ফখরুল

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: মির্জা ফখরুল

বিএনএ: রাষ্ট্রক্ষমতা সামলাতে নিশীরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না। এক বিবৃতিতে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির কর্মসূচীতে হামলার নিন্দা জানাতে গিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

বিদ্যুৎ-গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

কর্মসূচি পালনকালে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এসব ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার বেপরোয়া হয়ে উঠেছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না। অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী