23 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকানপাট-বিপণিবিতান

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকানপাট-বিপণিবিতান

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকানপাট-বিপণিবিতান

বিএনএ ঢাকা: কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান (শপিং মল) খুলেছে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে শুক্রবার(৯ এপ্রিল) থেকে মঙ্গলবার(১৩ এপ্রিল) পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার নির্দেশ দেয় সরকার।স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খুলে রাখতে পারবেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সেইসঙ্গে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এমতাবস্থায় উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের জন্য‘কঠোর বিধিনিষেধ’ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ ১১ এপ্রিল রাত ১২টায় শেষ হবে ।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে সোমবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ করেছিলেন ব্যবসায়ীরা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স