26 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ : চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

গুলিস্তানে বিস্ফোরণ : চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মূসা হায়দার (৪৬)। এই নিয়ে মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুসার মৃত্যু হয়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন এসএম আইয়ুব হোসেন তথ্যেরর সত্যতা নিশ্চিত করেছেন।

হাফেজ মূসার শ্বশুর বাসেদ আলী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে। এলাকাতে তার ফার্মেসি ও রেস্টুরেন্টের ব্যবসা আছে। বাথরুমের মালামাল কিনতে চাচাতো ভাই আবু জাফর সিদ্দিক তারেককে সঙ্গে নিয়ে ঢাকার সিদ্দিকবাজার এলাকায় আসেন তিনি। গতকাল বিস্ফোরণে আবু জাফর তারেক (৩৪) ঘটনাস্থলে মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী