29 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লা কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

কুমিল্লা কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর


বিএনএ, ‍কুমিল্লা: চট্টগ্রামে চাঞ্চল্যকর শফিউদ্দিন হত্যার দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় তাদের ফাঁসি কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। তিনি বলেন, আইনি সকল প্রক্রিয়া শেষ হলে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফাঁসির রায় কার্যকর করার আগে ১১টা ১৫ মিনিটে কারাগারে আসেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, ১১টা ২৫ মিনিটে কারাগারে আসেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন চট্টগ্রাম নগরের খুলশীর দক্ষিণ আমবাগানের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে শিপন হাওলাদার ও চট্টগ্রাম নগরের লালখান ডেবারপাড় এলাকার ঈদুন মিয়া সরকারের ছেলে নাইমুল ইসলাম ইমন।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রাম নগরের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের বাসায় ঢুকে ঘাতকরা গুলি চালিয়ে হত্যা করে বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিনকে।

শফিউদ্দিন স্থানীয় রেলওয়ে আমবাগান এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন কারণে রেলওয়ের জায়গা থেকে চার দফায় অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ করতে বাধ্য হয় প্রশাসন। এসব ঘটনার জেরেই সশস্ত্র সন্ত্রাসীরা তার সরকারি বাসায় ঢুকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করে ঘাতক দল।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য নিয়ে এ হত্যা মামলায় দুই আসামি শিপন ও ইমনকে ফাঁসি, সাত আসামিকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস দেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত