27 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে ছাই, নিহত ৪১

মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে ছাই, নিহত ৪১

মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে ছাই, নিহত ৪১

বিএনএ, বিশ্ব ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার। দুর্ঘটনার পরবর্তী সময়ে তোলা ছবিতে দেখা যায়, বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শনিবার ভোরে এসকারসেগা নামে একটি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্যুর’স আকোস্টা জানায়, বাসটি ক্যানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। পথে এটি একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়। প্রতিষ্ঠানটি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ট্যুর’স আকোস্টা বলেছে, পাবলিক মিনিস্ট্রি তাদের জানিয়েছে যে এই দুর্ঘটনার তদন্ত ক্যামপ্যাচের ক্যান্ডেলারিয়া প্রসিকিউটর অফিসে হবে। তাই যাত্রীদের স্বজনদের প্রয়োজনীয় কাজের জন্য সেখানে যেতে হবে।

তাবাসকো রাজ্য সরকার জানায়, উদ্ধারকাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রচেষ্টা চলছে।

তাবাসকো রাজ্য সরকারের কর্মকর্তা রামিরো লোপেজ জানান, ঠিক কতজন নিহত হয়েছেন এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য স্থানীয় সময় শনিবার রাতে জানানো হবে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা