31 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে গাঁজা গুরু মনসুর গ্রেফতার

জাবিতে গাঁজা গুরু মনসুর গ্রেফতার


বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা গুরু খ্যাত মনসুর খান (৮৭) নামে এক গাঁজা ব্যবসায়ী আটক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকা থেকে গাঁজা সহ তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

আটককৃত মনসুর খানের (৮৭) বাড়ি ময়মনসিংহ জেলার নেত্রকোনা উপজেলার দূর্গাপুরে। এর আগে গত বছরের ১ ফেব্রুয়ারি একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতন এলাকা থেকে তাকে পাকড়াও করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যার দরুণ এক সপ্তাহ জেল খেটে ছাড়া পান বলে গণমাধ্যমকে জানান আটককৃত মনসুর খান।

আটককৃত মনসুর খান গাঁজা থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি কলমা থেকে গাঁজা আনছি। তবে বিক্রির উদ্দেশ্য না আমি নিজে সেবনের জন্য। আমি অসুস্থ থাকি, গাঁজা না খাইলে সুস্থ হইনা। নিজের অসুস্থতার জন্য আমি গাঁজা খাই।’

এ ব্যাপারে নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘আমরা প্রথমে ছবি চত্বর এলাকায় তাকে শনাক্ত করি। এরপর জিজ্ঞেস করলে প্রথমে অল্প পরিমাণে গাঁজা সঙ্গে থাকার কথা তিনি স্বীকার করেন। এসময় তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে হঠাৎ করে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘একজন বৃদ্ধ মাদক বিক্রেতাকে ধরার কথা শুনেছি। আমরা ইতোমধ্যে পুলিশের সাথেও কথা বলেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’,

বিএনএ/সানভীর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী