31 C
আবহাওয়া
৫:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল


বিএনএ, ঠাকুরগাঁও : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে আমরা সন্তুষ্ট নই।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে-আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি আর ভবিষ্যতেও ফেলবে না। আমরা আশা করি, সেটি কখনও প্রভাব ফেলবে না।

এসময় বিএনপির মহাসচিব আরও বলেন, অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী