22 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে গাড়ি চাপায় কলেজ শিক্ষকের মৃত্যু

ধামরাইয়ে গাড়ি চাপায় কলেজ শিক্ষকের মৃত্যু

ধামরাইয়ে গাড়ি চাপায় কলেজ শিক্ষকের মৃত্যু

বিএনএ, সাভার : ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ডাউটিয়া মাদ্রাসার সামনে অজ্ঞাত গাড়ি চাপায় মোঃ আরিফ হোসেন (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আরিফ হোসেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মোঃ আবু হানিফের ছেলে।তিনি ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ভোলানাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকালে আরিফ মোটরসাইকেল যোগে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলো। ডাউটিয়া এলাকায় পৌছালে অজ্ঞাত এক গাড়ি তাকে পেছন থেকে চাপা দিলে গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি।

সাভার হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আ: রহিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!