20 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা

ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা


বিএনএ, বিশ্বডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মাস আগের শান্তি পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। প্রতিবেশী কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয়পক্ষই সীমান্তে সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে।

সোমবার (৮ ডিসেম্বর) কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, ‘হামলা ঠেকাতে কম্বোডিয়ান বাহিনীর বেশ কয়েকটি এলাকার সামরিক স্থাপনায় বিমান হামলা’ শুরু করেছে থাইল্যান্ড।’ কারণ এসব স্থাপনা থেকে থাইল্যান্ডের আনুপং ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে একজন সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন। থাই সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৩টায় কম্বোডিয়া থাই সীমান্তে হামলা শুরু করে।

অপরদিকে কম্বোডিয়া এক বিবৃতিতে অভিযোগ করেছে, ভোর ৫টায় থাই বাহিনী কম্বোডিয়ার বাহিনীকে লক্ষ্য করে হামলা করে। বিবৃতিতে আরও বলা হয়, এটা উল্লেখ করা উচিৎ যে অনেক দিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপের অংশহিসেবে এই হামলা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত জুলাইতে সীমান্তে দুই দেশের মধ্যে পাঁচদিনের সংঘাত হয়। এতে উভয়পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং অন্তত দুই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়।

গত অক্টোবরে ট্রাম্প ও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে কুয়ালালামপুরে উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানো হয়। এরপরেও দেশ দুইটি নতুন করে সংঘাতে জড়ালো।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ