26 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নিজে গাড়ি চালিয়ে ভারত গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে ভারত গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে ভারত গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম। বুধবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে নিজে গাড়ি চালিয়ে তিনি ভারতে যান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ১১ ডিসেম্বর কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে ‘ফিফটি ইয়ার্স অব ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ’ বিষয়ে বক্তৃতা প্রদান করবেন। এরপর তিনি বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা আয়োজিত মেজর (অব.) এ. এস. এম শামসুল আরেফীন সম্পাদিত ‘বাংলাদেশ এট ফিফটি’ এবং সত্যম রায় চৌধুরী সম্পাদিত ‘বঙ্গবন্ধু ফর ইউ’  বই দুটির মোড়ক উন্মোচন, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

ফ্রেন্ডস অব বাংলাদেশ- এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পশ্চিম বঙ্গ সরকারের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর সভাপতি গৌতম ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) এ. এস. এম শামসুল আরেফীন, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ড. শ্রীরাধা দত্ত, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক মানস ঘোষ, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিষ সূর উপস্থিত থাকার কথা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর