28 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণায় বিষপানে কৃষকের মৃত্যু

নেত্রকোণায় বিষপানে কৃষকের মৃত্যু

নেত্রকোণায় বিষপানে কৃষকের মৃত্যু

বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায় বিষপানে দুলাল মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৮ নভেম্বর) সকালের দিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দুলাল মিয়া উপজেলা সদর ইউনিয়নের গুহিয়ালা গ্রামের সত্তার মিয়ার ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ী থেকে বের হয়ে যান। পরে একই দিন রাত ৮টার দিকে লোকজনের মাধ্যমে খবর পাওয়া যায় যে, তিনি কীটনাশক খেয়ে বাড়ির পাশের একটি জায়গায় পড়ে ছটফট করছেন। এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোকমুখে শোনা যায় যে, সম্প্রতি তিনি একটি ঘটনায় অপমানের শিকার হন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসি খোকন কুমার সাহা জানান, ঘটনার কারণ জানা যায় নাই। মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/ ফেরদৌস আহমাদ বাবুল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু